নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জেলা এখন এক ধরনের খুনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত ১০ দিনে জেলার তিনটি উপজেলায় সাতটি খুনের ঘটনা ঘটেছে। প্রতিদিনই কোথাও না কোথাও চলছে অস্ত্রের মহড়া, ছিনতাই, সাংবাদিকের ওপর হামলা এবং প্রকাশ্যে গোলাগুলি। অথচ এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের তৎপরতা প্রায় অদৃশ্য। সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে, অপরাধীদের কাছে যেন জিম্মি হয়ে পড়েছে জীবন।