ঢাকা,  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ২৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও ৪ প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েনকৃত সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

মোতায়েনকৃতদের মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ভালুকায় ২ প্লাটুন ও কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি রয়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

এছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়