রাজধানীতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এসময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। এরপর শনিবার (১ অক্টোবর) ভোরে কিছুক্ষণের জন্য থেমে ফের ঝুম বৃষ্টি শুরু হয়, যা এখনো চলমান। এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে ভোর থেকে বিপাকে পড়েছেন যাত্রী ও পথচারীরা।