শহরের রাস্তাায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, গ্রামীণ জনপদ থেকে শহুরে কে›ন্দ্রস্থল পর্যন্ত ছড়িয়ে পড়া ছাত্র-জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের শেষ দিন ছিল আজ। এদিন ফ্যাসিস্ট হাসিনার পলায়নে মুক্ত হয় দেশ। সূচনা হয় নতুন বাংলাদেশের। ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দ্রæতই রূপ নেয় সর্বস্তরের জনগণের এক সম্মিলিত প্রতিবাদে। কর্মজীবী মানুষ, তরুণ-তরুণী, নারীরা, এমনকি প্রবীণরাও এ আন্দোলনে যোগ দিয়েছিলেন।