ঢাকা,  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,

মনিরুল ও স্ত্রীর বিরুদ্ধে ৩৮ কোটি টাকার দুর্নীতির মামলা

মনিরুল ও স্ত্রীর বিরুদ্ধে ৩৮ কোটি টাকার দুর্নীতির মামলা

ছবি: সংগৃহীত

অবৈধ উপায়ে প্রায় ৩৮ কোটি টাকা অর্জনের অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা পারভিনসহ চারজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপপরিচালক মোজাম্মেল হক এ তথ্য জানান।

মামলার অন্য দুই আসামি হলেন মনিরুল ইসলামের শ্যালক ও তাঁর স্ত্রী। তাঁদের বিরুদ্ধে করা মামলাগুলোতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিরুদ্ধে কুয়েতের দুটি বেসরকারি সংস্থার (এনজিও) অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান ও তদন্তাধীন রয়েছে। এ ছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে এসবি কার্যালয় থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা গেছে, এসব অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।