ঢাকা,  রোববার, ২৫ অক্টোবর ২০২৬,

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে রোববার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

রোববার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় সাতজন, কোম্পানীগঞ্জে আটজন, কবিরহাটে চারজন, বেগমগঞ্জে আটজন, সোনাইমুড়ীতে একজন, চাটখিলে চারজন এবং চরজব্বরে পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

অন্যদিকে, হাতিয়া থানায় আটক নয়জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। একজনকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।