ছবি: সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করেছে সরকার। এর ফলে তিনি আবারও ব্যাংকটির এমডি পদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।
সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব স্বাক্ষরিত আদেশটি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
সরকারের নতুন সিদ্ধান্তের ফলে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের আদেশ আর কার্যকর থাকছে না। তবে নিয়োগের নির্দিষ্ট মেয়াদ ও অন্যান্য শর্ত সম্পর্কে নতুন আদেশে বিস্তারিত উল্লেখ করা হয়নি।























