ঢাকা,  বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬,

আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি: নাহিদ ইসলাম

নির্বাচন

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি: নাহিদ ইসলাম

এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমার জীবনের প্রথম ভোট প্রদান করলাম। আপনারা দলে দলে নির্ভয়ে ভোট দিতে আসুন। আজ দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন।

নাহিদ বলেন, আমাদের বিভিন্ন প্রার্থী সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা মনে করি মানুষ ব্যালটের মাধ্যমের এর জবাব দিবে। আশাকরি প্রশাসন, সেনাবাহিনী, মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। ভোট যেন সুষ্ঠু হয় এজন্য আমরা ভোট কেন্দ্র পাহাড়া দিবো। ভোট সুষ্ঠু হলে আমরা জনগণের রায় মেনে নিবো। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

এর আগে সকাল ৮টায় কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে ভোট প্রদান করেন নাহিদ ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়