ঢাকা,  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

ছবি: সংগৃহীত

সাজেকের সব পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে, রোববার (১১ অক্টোবর) অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

‘জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’- এ দাবি তুলে রোববার সকালে অবরোধের ডাক দেয় দুটি সংগঠন। দুপুরে সাজেকে পর্যটক চলাচলের সড়ক গঙ্গারাম বাজার এলাকায় অবরোধ করায় বিপাকে পরে পর্যটকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা সাপেক্ষে পর্যটকদের সাজেক ভ্যালিতে নিয়ে যায়।