ঢাকা,  রোববার, ০২ আগস্ট ২০২৬,

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

রাজনীতি

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এর আগে, বিএনপির চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।