ঢাকা,  রোববার, ০১ নভেম্বর ২০২৬,

মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি, হাতে রহস্যময় বোতল

বিনোদন

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২২:৫৬, ৩১ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি, হাতে রহস্যময় বোতল

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে এবার দেখা গেল মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি অভিজাত হোটেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তাঁর কয়েকটি ছবি ঘিরে অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে তাঁর হাতে থাকা একটি বোতল নিয়ে চলছে আলোচনা।

পরীমনি ছবিগুলো প্রকাশ করেছেন কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে। ছবিতে তাকে জানালার পাশে বসে থাকতে দেখা যায়। তার পরনে ছিল সোনালি ও হালকা বেইজ রঙের ফুলের নকশা করা জমকালো গাউন। পোশাকটিতে ছিল সূক্ষ্ম এমব্রয়ডারি ও সিকুইনের কাজ।

পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে হাতে থাকা বোতলটির ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’। তবে বোতলটি কীসের, সে বিষয়ে কিছু জানাননি তিনি। ঢাকা পোস্টের প্রতিবেদনে ধারণা করা হয়েছে, এটি শ্যাম্পেন কিংবা স্পার্কলিং ওয়াইনের বোতল হতে পারে।

ছবি প্রকাশের পরপরই অনুসারীদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর সাজের প্রশংসা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন হাতে থাকা বোতলটি কীসের।

সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমার শুটিং করেছেন পরীমনি। এ ছাড়া নিজের জন্মদিনে ‘ফারজানা’ সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। তারেক রহমান পরিচালিত সিনেমাটির শুটিংও অনেকটা শেষ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।