আন্তর্জাতিক গণতন্ত্র দিবস- সৃষ্টি যার বিধান তার?
১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র সম্পর্কে এবং এর অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে আগ্রহ সৃষ্টির জন্য ২০০৭ খ্রি. থেকে শুরু করে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রচলিত একটি বিশেষ দিন ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। এ দিবসের মূল লক্ষ্য হলো গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখা, যা স্বাধীনতা, আইনের শাসন, নাগরিক অধিকার, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও মানবাধিকারকে সমর্থন করে। চলতি বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য : ‘গভরনেন্স ও সিটিজেন এনগেজমেন্টের জন্য এআই নেভিগেট করা’, তথা সুশাসন ও নাগরিক অংশগ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা।