ঢাকা,  মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬,

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

নতুন দাম ২ হাজার ৬০ টাকা, আজ রাত ৮টা থেকে কার্যকর

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩, ২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। 

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, গত অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। 

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং আমদানি, পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যায়ের কমিশন বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারের দাম ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৮৪ টাকা ৬২ পয়সা। 

উল্লেখ্য, গত অক্টোবর মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছিল। দুই মাসে সিলিন্ডারপ্রতি মোট দাম বেড়েছে ৪৭৫ টাকা। 

দেশে এলপিজির বাজারে দীর্ঘদিন ধরে সরবরাহ সংকট রয়েছে। ফলে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে অনেক গ্রাহককে। নতুন মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের জ্বালানি ব্যয় আরও বাড়বে। 

সর্বশেষ