ফাইল ছবি
নিহত ব্যক্তিরা হলেন, পূবাইলের তালটিয়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. শান্ত (১৫) এবং একই এলাকার জামান মিয়ার ছেলে মো. লিখন (২১)।
সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহী নিহত, ঘাতক বাসে অগ্নিসংযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত ও লিখন দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তারা৷ এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়৷। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতদের পরিবার কোনো অভিযোগ না করায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।













