ঢাকা,  মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬,

চিলমারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

চিলমারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বাস্তবায়িত ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার কেডিএবি স্কুলের সভাকক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে আরডিআরএস বাংলাদেশ, এতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে এনআরকে টেলিথন-নরওয়ে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
চাইল্ড নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. আব্দুল মোমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা নির্বাহী অফিস-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আকা, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান শাহ, চিলমারী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মশিউর রহমান বিলু, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একটি মেয়ের শৈশব কেড়ে নেয় না, বরং পুরো সমাজকে পিছিয়ে দেয়। এ ধরনের প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের ক্ষমতায়নের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি পেলে বাল্যবিবাহ পুরোপুরি রোধ করা সম্ভব।
উল্লেখ্য, প্রকল্পটি জেলার ৬টি উপজেলায় ২০২২ সালের মার্চ মাস থেকে কার্যক্রম শুরু করে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২৫০ জনকে দ্রুত আয়বর্ধনমূলক প্রশিক্ষণ, ৩৫ জনকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, ৫৫ জনকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, ১৮ জনকে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এ ছাড়া ২৫০ জনকে এককালীন আর্থিক সহায়তা, ১,৪৬৪ জন কিশোর-কিশোরীর জন্য ‘চ্যাম্পিয়ন্স অব চেঞ্জ’ কার্যক্রম, যুব সংগঠনের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ে ৩৬টি প্রশিক্ষণ, ১,৩৯৬ জন চ্যাম্পিয়ন বাবা-মায়ের সঙ্গে সচেতনতামূলক সেশন, যুব সংগঠনের মাধ্যমে ৭টি বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম এবং ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যদের জন্য ৪৮টি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
কর্মশালা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় রমনা ইউনিয়ন যুবসংগঠন সভাপতি ও উপজেলা যুব প্ল্যাটফর্ম সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিজান, থানাহাট সভাপতি জাদি রানা, রাণীগঞ্জের সভাপতি হযরত বেলাল, নয়ারহাটের সভাপতি হালিমা বেগম, অষ্টমীর চরের সভাপতি তৃষা আক্তার এবং চিলমারী ইউনিয়নের সভাপতি হাসান মিয়া, উম্মে হানিফা হিয়া, প্রমি শেখ, লিপি খাতুন, মনিষা আক্তারকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়াও ইউনিয়ন যুব সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড নট ব্রাইড প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর অলিক রাংসা।