ঢাকা,  মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬,

জকসু নির্বাচন স্থগিত

শিক্ষা ও ক্যাম্পাস

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৪৩, ৩০ ডিসেম্বর ২০২৫

জকসু নির্বাচন স্থগিত

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট মিটিং শেষে এ তথ্য জানান।

এর আগে সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। এসময় সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে নির্বাচন স্থগিতের কথা জানায় প্রশাসন।