ঢাকা,  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,

চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

বিদেশ

বিদেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

ছবি: সংগৃহিত

ভারতের রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদ পড়ে অন্তত আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন কোটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। নিহতরা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।

একজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৮টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। সাতজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের চিকিৎসা চলছে এবং বর্তমানে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ২৭ জন যাত্রী নিয়ে বাসটি ভোপাল থেকে খাটু শ্যামের দিকে যাচ্ছিল।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ