ঢাকা,  বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬,

লেখক বৃত্তান্ত:

অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী

অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী

সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণআকাঙ্ক্ষা পূরণ হোক

জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণআকাঙ্ক্ষা পূরণ হোক

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী এ নির্বাচন নানা কারণেই বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশবাসী এ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সর্বস্তরের ভোটার এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যুবসমাজের মাঝে এ নির্বাচন নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যাদের বয়স ৩৪ বছর, তারা অন্তত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান করা থেকে বঞ্চিত হয়েছেন। সব স্তরের ভোটাররাই ২০০৮ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি নির্বাচনে ভোটদান করতে পারেননি। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পতিত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণ-অসন্তোষের অন্যতম কারণ ছিল তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচন ছিল ভোটারবিহীন প্রহসনের নির্বাচন।