ঢাকা,  রোববার, ২৩ আগস্ট ২০২৬,

নূরুর রহমান সেলিমের মরদেহে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা

নূরুর রহমান সেলিমের মরদেহে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা

ছবি: সংগৃহিত

 গণতন্ত্রী পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিমকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতারা।

সোমবার তার মরদেহে গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান দলের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, মো. কামরুল ইসলাম,শফি রেজা নূর মজুমদার,মুকুলসহ কেন্দ্রীয় নেতারা।

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার নূরুর রহমান সেলিম মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নূরুর রহমান সেলিম গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দফায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে গণতন্ত্রী পার্টির নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।