ঢাকা,  শনিবার, ১৪ মার্চ ২০২৬,

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

রাজনীতি

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ২ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

ফাইল ছবি

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

মোদির বার্তাটি সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত হয়। সেখানে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবনতি সম্পর্কে জানতে পেরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ভূমিকার কথা উল্লেখ করে মোদি আরও বলেন- বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ভারতের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা রইল, প্রয়োজনে সহায়তার জন্য ভারত প্রস্তুত।

এর পরপরই বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানায়। দলটি লেখে- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রী যে শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য দল আন্তরিকভাবে কৃতজ্ঞ।

পাশাপাশি সহায়তার প্রস্তাব দেওয়ায় বিএনপি গভীরভাবে প্রশংসা জানায়।

সর্বশেষ