ঢাকা,  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,

মুক্তিযোদ্ধাদের অধিকার পূরণের আশ্বাস মন্ত্রী আহমেদ আজম খানের

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ২১ অক্টোবর ২০২৬

মুক্তিযোদ্ধাদের অধিকার পূরণের আশ্বাস মন্ত্রী আহমেদ আজম খানের

ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের অধিকার ও প্রত্যাশা পূরণে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, এমপি।

বুধবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘তারেক রহমানের হাতে দেশ ও জাতি নিরাপদ’ শীর্ষক মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। 

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা। এ সময় তারা মুক্তিযোদ্ধাদের অধিকার, আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। জবাবে মন্ত্রী তাদের প্রত্যাশা পূরণে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সহসভাপতি এম এ শহীদ বাবলু, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনীষ দেওয়ান, মোস্তফা শাহাবুদ্দিন রেজা, জহুরুল আলম তরফদার রুকু, তরঙ্গ আনোয়ার, ওবায়েদ ভূঁইয়া, মোবারক হোসেন, শরীফ হোসেন, এম এ বারী, কামাল উদ্দিন ও অধ্যক্ষ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, অর্থবিষয়ক সম্পাদক কাজী আমিনুরসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস দেশব্যাপী যথাযথভাবে পালনের বিষয়ে আলোচনা হয়। এ দুই দিবস পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে মন্ত্রী আহমেদ আযম খানের সহযোগিতা চান সভার সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।