ঢাকা,  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ২২:৩১, ২৯ জুলাই ২০২৬

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ট্রাস্টি বোর্ডে ট্রাস্টি এবং নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারা এর উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

এ ছাড়া ট্রাস্টি হিসেবে আরও রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

অন্যদিকে নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন সংসদ সদস্য মো. ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), মো. মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) এবং জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২)।