ঢাকা,  রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬,

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান/ছবি: নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানানো হয়।

সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি (Blue Economy), সমুদ্রসম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত-শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে দুর্জয়।

সর্বশেষ

জনপ্রিয়